এইমাত্র
  • ‘কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে’
  • ছাত্ররাজনীতি উন্মুক্তের দাবিতে পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • পবিত্র রমজানে গাজায় ইফতার ও ত্রাণ সহায়তা দেবে মাস্তুল ফাউন্ডেশন
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

    উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

    উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি ‘অযোগ্য’ কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেছেন। 


    একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের বিরুদ্ধে বিরল ও প্রকাশ্যে কড়া সমালোচনা করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন।


    পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র-পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে।


    অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল।


    একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সোমবার কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিক্রিয়তার সঙ্গে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন।


    কিম বলেন, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’


    তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…