এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

    শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    দেশে আবারও তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। 


    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছেন তিনি। 


    ফেসবুক পোস্টে তিনি লিখেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮-১০ টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 


    এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এ শৈত্যপ্রবাহ ২-৩ দিন স্থায়ী হতে পারে।


    আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


    পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।


    এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫।


    বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামর ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…