এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    রাজনীতি

    নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

    নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
    ছবি: সংগৃহীত

    কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে।

    আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা।

    এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাঁপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে।  হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।’

    বিএনপির মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

    বিবৃতিতে বিএনপি মহাসচিব হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনাসহ তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…