এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    ভাগ্নের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের দফাদার শাহজালাল চৌকিদার। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কুয়াকাটা–কলাপাড়া মহাসড়কের হলুদিবাড়িয়া এলাকায়।


    জানা যায়, শাহজালাল চৌকিদার কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে ভাগ্নের বিয়ের উদ্দেশ্যে কলাপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলসহ বাসের নিচে পড়ে যান।


    স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


    প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটে।


    এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে কলাপাড়া থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাউকে এখনো আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


    মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…