এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

    রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

    রাঙামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিটিভি কেন্দ্র সংলগ্ন শিমুলতলী এলাকায় মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা মনিরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।


    এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।


    পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি বিটিভি কেন্দ্রের শিমুলতলী এলাকায় পাহাড়ি সড়কে উঠতে না পেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির পাশ দিয়ে একটি চলন্ত অটোরিকশা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মনিরা বেগম ও চালক আহত হন।


    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মনিরা বেগমকে মৃত ঘোষণা করেন।


    এ বিষয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. শকত আকবর চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। অটোরিকশা চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দীন জানান, রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…