এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়া থানার সামনে "জয় বাংলা" দৌড়ে ছয় কিশোরকে ধরলেন ওসি

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

    চকরিয়া থানার সামনে "জয় বাংলা" দৌড়ে ছয় কিশোরকে ধরলেন ওসি

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

    কক্সবাজার জেলার চকরিয়ায় ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে ছদ্মবেশে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া ছয় কিশোরকে  আটক করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।


    শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে থানার সামনে এমন ঘটনা ঘটে।


    বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। আটককৃতরা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।


    প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকালে হঠাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে জয় বাংলা স্লোগান দিয়ে উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খবর পেয়ে নিজে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ৬ কিশোরকে আটক করেন।


    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান- অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করছি।


    তিনি আরও জানান- যাচাই বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…