এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    জাতীয় নির্বাচনের সব তথ্য মিলবে টিকটক অ্যাপে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

    জাতীয় নির্বাচনের সব তথ্য মিলবে টিকটক অ্যাপে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
    ছবি: সংগৃহীত

    বিশেষ ‘ইলেকশন সেন্টার’ বা নির্বাচন তথ্য কেন্দ্র চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। বাংলাদেশে তাদের অ্যাপের ভেতর এ ব্যবস্থা চালু করা হয়েছে।

    গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে টিকটক কর্তৃপক্ষ। 

    প্রতিষ্ঠানটি জানায়, এই বিশেষ হাবে ব্যবহারকারীরা আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে নির্ভরযোগ্য ও সরকারি তথ্য সহজে জানতে পারবেন। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই প্ল্যাটফর্মটি মূলত অপতথ্য ঠেকাতে এবং ভোটারদের সচেতন করতে এই পদক্ষেপ নিয়েছে।

    ইলেকশন সেন্টারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এছাড়া এখানে থাকবে, কীভাবে নির্ভুলভাবে ভোট দিতে হয় তার নির্দেশনা। ভুয়া খবর বা গুজব চেনার সহজ উপায়। নির্বাচন সংশ্লিষ্ট ভিডিওতে বিশেষ ট্যাগ, যা থেকে সরাসরি তথ্যকেন্দ্রে যাওয়া যাবে।

    টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন জানান, ইলেকশন সেন্টারের হাবটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ব্যবহারকারীরা যেকোনো সময় নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন। আমরা প্ল্যাটফর্মে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

    টিকটক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এআই ব্যবহার করে কোনও জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে বিভ্রান্তিকর কোনো প্রচারণা বা হয়রানিমূলক কনটেন্ট তৈরি করলে তা কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। এমনকি সিটুপিএ প্রযুক্তির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কনটেন্টও শনাক্ত করবে টিকটক।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…