এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রঙিন পোস্টার-ফেসটুন ব্যবহার, যশোরে ধানের শীষের প্রার্থীকে শোকজ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

    রঙিন পোস্টার-ফেসটুন ব্যবহার, যশোরে ধানের শীষের প্রার্থীকে শোকজ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহারের অভিযোগে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।


    মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়। আগামী ২৯ জানুয়ারি যশোর জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।


    নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেছেন যে, ধানের শীষ প্রতীকের প্রচারণায় বিপুল পরিমাণ রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী এসব সামগ্রী ব্যবহার দণ্ডনীয় অপরাধ।


    চিঠিতে আরও বলা হয়, এ ধরনের প্রচারণা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭ (গ) (ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ২৯ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থী বা তার প্রতিনিধিকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


    এ বিষয়ে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা সাংবাদিকদের বলেন, “রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। কর্মী-সমর্থকেরা ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে নিজ উদ্যোগে সেগুলো টাঙিয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশনার পর আমি নেতাকর্মীদের এসব সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। যেগুলো থেকে গেছে, তা আমার অজানা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে শোকজের জবাব দেব।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…