এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

    এবার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের দিকে আরও একটি নৌবহর যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে মার্কিনিরা। এর আগে গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে ইউএসএস আব্রাহাম লিংকন ও এটির সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ।


    দ্বিতীয় নৌবহর যাচ্ছে এমন তথ্য জানিয়ে বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি এক বক্তব্যে বলেন, “এ মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা আমাদের সঙ্গে চুক্তি করবে।”


    এর আগে সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের কাছে অবস্থান করছে। এখন তিনি জানালেন দ্বিতীয় নৌবহর দেশটির দিকে যাচ্ছে।


    ইরানের দিকে আসার আগে রণতরী ও যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কয়েক মাস এগুলো সেখানে অবস্থানের পর গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর ইরানের দিকে নিয়ে আসা হয় ইউএসএস আব্রাহাম লিংকনকে।


    ট্রাম্প এক্সিওসের সঙ্গে দাবি করেছেন ইরান তাদের সঙ্গে চুক্তি করতে চায়। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, “তারা চুক্তি করতে চায়। আমি জানি, তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা কথা বলতে চায়।”


    এদিকে দ্বিতীয় কোন নৌবহরটি ইরানের দিকে যাচ্ছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…