এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

    ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

    আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



    দলীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনী জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপির চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন।


    এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



    বিএনপির দলীয় সূত্রমতে, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মাদ্রাসা মাঠের এই সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করেছেন কর্মীরা।


    এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, এই জনসভায় মানুষের ঢল নামবে। আমরা ধারণা করছি প্রায় সাড়ে ৫ লাখ মানুষের সমাগম হবে। সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…