এইমাত্র
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম
  • আজ ঐতিহাসিক বদর দিবস
  • ক্ষমতায় না আসতে পেরে পাগলামি করছে একটি দল: আনিসুর রহমান তালুকদার
  • ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • যানজট কমাতে টাঙ্গাইল শহরে প্রতিমন্ত্রী টুকুর স্বেচ্ছাসেবক টিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

    খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

    খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।


    খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরসিং বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. হেদায়েতুল ইসলাম।


    অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে রেখে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সেগুন কাঠ ৪৪ ঘনফুট (সিএফটি) এবং গামারী কাঠ ৭ ঘনফুট জব্দ করে বিজিবি। উদ্ধার করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার ৬০০ টাকা।


    বিজিবি জানায়, জব্দ করা কাঠ আইনানুগ প্রক্রিয়ায় মাটিরাঙ্গা বনবিটে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


    এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…