এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পদ্মা নদীতে গোসল করতে নেমে এমআইএসটির শিক্ষার্থী নিখোঁজ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

    পদ্মা নদীতে গোসল করতে নেমে এমআইএসটির শিক্ষার্থী নিখোঁজ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

    মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–এর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লৌহজং উপজেলার মাওয়া এলাকায় এ ঘটনা ঘটে।


    নিখোঁজ শিক্ষার্থীর নাম নাইম (২৩)। তিনি এমআইএসটির সিভিল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।


    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী একটি ট্রলারে করে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে মাওয়া এলাকায় যান। এ সময় সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে তিনজন শিক্ষার্থী গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে দুজন নিরাপদে উঠে আসতে পারলেও নাইম নদীর ধ্রুবচর বা চরবালির অংশে আটকে পড়েন। পরে তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নদীতে তীব্র স্রোত ছিল না। তবে নদীর তলদেশে চরবালির কারণে হঠাৎ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার আগমুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


    খবর পেয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।


    মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’


    এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…