এইমাত্র
  • আজ ঐতিহাসিক বদর দিবস
  • ক্ষমতায় না আসতে পেরে পাগলামি করছে একটি দল: আনিসুর রহমান তালুকদার
  • ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • যানজট কমাতে টাঙ্গাইল শহরে প্রতিমন্ত্রী টুকুর স্বেচ্ছাসেবক টিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম: রাদওয়ান আকিফকে জেলা প্রশাসকের অভিনন্দন

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

    বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম: রাদওয়ান আকিফকে জেলা প্রশাসকের অভিনন্দন

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী রাদওয়ান রিদভী আকিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


    রবিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলা প্রশাসক আকিফের হাতে সপুষ্পক অভিনন্দন স্মারক তুলে দেন এবং তাঁর অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, রাদওয়ান আকিফের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং মুন্সীগঞ্জ জেলার জন্যও গর্বের।


    সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং রাদওয়ান আকিফের অভিভাবকবৃন্দ।


    উল্লেখ্য, রাদওয়ান রিদভী আকিফ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সন্তান। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…