এইমাত্র
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান
  • ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করছি: নাটোরে আসিফ মাহমুদ
  • কক্সবাজারে শিক্ষা সফর থেকে নিখোঁজ মিরসরাইয়ের শিক্ষার্থী
  • গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
  • পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
  • একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
  • শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ
  • ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

    মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

    মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন।

    এ ঘটনায় আহতরা হলেন— তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের অভিযোগ, হান্নান হাজী, মানিক ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় তারা ব্যর্থ হন। এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখলের চেষ্টা চালানো হয়।

    মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রসহ আবারও সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের গেটেও প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের বেশ কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। আলমগীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। 

    শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…