এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কক্সবাজারে শিক্ষা সফর থেকে নিখোঁজ মিরসরাইয়ের শিক্ষার্থী

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

    কক্সবাজারে শিক্ষা সফর থেকে নিখোঁজ মিরসরাইয়ের শিক্ষার্থী

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরে গিয়ে কক্সবাজারে নিখোঁজ হয়েছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম পূজা রানী দাস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


    নিখোঁজ পূজা রানী দাস মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু ভূইয়াপাড়া এলাকার অপু দাসের মেয়ে। বর্তমানে পরিবারটি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।


    বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ১৭৫ জন তিনটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। শিক্ষা সফর শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সবাইকে বাসে ওঠার নির্দেশ দেওয়া হয়।


    শিক্ষার্থীদের বাসে তোলার সময় তিনটি বাসে কয়েকজন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় দায়িত্বে থাকা শিক্ষকরা তাদের খুঁজে এনে বাসে তোলেন। তবে সবশেষে পূজা রানী দাসকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে শিক্ষকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানিয়ে কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শিক্ষার্থীকে না পেয়ে শিক্ষকরা মিরসরাই ফিরে আসেন।


    এদিকে শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের ফিরে আসাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন—অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিয়ে এত বড় শিক্ষা সফরে পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকি ছিল কি না।


    নিখোঁজ শিক্ষার্থীর বাবা অপু দাস বলেন, “আমরা অশিক্ষিত মানুষ। স্কুল কর্তৃপক্ষ পিকনিকের নামে আমার মেয়েকে কক্সবাজার নিয়ে গেছে। এত দূরে নিয়ে গেল, অথচ প্রধান শিক্ষক সফরে যাননি। এখনো তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। একজন শিক্ষক ফোন করে বলেছে, পূজাকে পাওয়া যাচ্ছে না। আমি বলেছি, আপনারা দায়িত্ব নিয়ে মেয়েকে নিয়ে গেছেন, দায়িত্ব নিয়েই ফেরত দিতে হবে।”


    তিনি আরও বলেন, “যদি দায়িত্ব নিতে না পারেন, তাহলে কেন পিকনিকে নিয়ে গেলেন? এমন দায়িত্বহীন কাজ কিভাবে করেন?”


    নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে বাবা অপু দাসকে একাধিকবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ধরনা দিতে দেখা গেছে।


    এ বিষয়ে শিক্ষা সফরের দায়িত্বে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।


    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন রেখে দেন।


    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে আমি আগে জানতাম না। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


    এদিকে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন তারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…