এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

    শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

    শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯৯ কোটি টাকা।


    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচন করছেন।


    প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি। পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদের বাজারমূল্য বিবেচনায় মোট ৮৯১ জন প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন।


    টিআইবির প্রতিবেদন ও নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য পর্যালোচনা করে শীর্ষ ১০ ধনী প্রার্থীর একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ।


    হলফনামার তথ্য অনুযায়ী, ফখর উদ্দিন আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ প্রায় ২৯৯ কোটি টাকা। এর মধ্যে তার স্ত্রী তাসলিমা আক্তারের নামে রয়েছে প্রায় সাত কোটি টাকার অস্থাবর সম্পদ।


    হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, ফখর উদ্দিন আহমেদ ও তার স্ত্রী দুজনই পেশায় ব্যবসায়ী। পাশাপাশি তার নামে প্রায় ১৫ কোটি টাকার ব্যাংকঋণের তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে।


    এদিকে শীর্ষ ধনী প্রার্থীদের তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেক ভোটার মনে করছেন, সম্পদের পাশাপাশি প্রার্থীর সততা, যোগ্যতা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতাই হওয়া উচিত ভোটের প্রধান বিবেচ্য বিষয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…