এইমাত্র
  • জবিতে নিজ বিভাগকে বিজয়ী করতে পক্ষপাতিত্বের অভিযোগ
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করছি: নাটোরে আসিফ মাহমুদ

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করছি: নাটোরে আসিফ মাহমুদ

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করছি। এই লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব দেশের সব নাগরিকের। তিনি আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সে দায়িত্ব পালন করবেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    আসিফ মাহমুদ বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার ‘পুরোনো রূপ’ দেখাতে শুরু করেছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

    প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, পঞ্চগড়ে একজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জানানো হলেও সেগুলোর কার্যকর কোনো প্রতিকার দেখা যায়নি।

    আসিফ মাহমুদ আরও বলেন, বিএনপির এক প্রার্থীকে শোকজ করার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও অন্য অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর ফলে প্রশাসনের ভেতরে পক্ষপাতিত্বের প্রবণতা তৈরি হচ্ছে এবং সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

    তিনি সতর্ক করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে যদি কেউ আবারও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, তাহলে তারা ভুল করছেন। অতীতে এমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা গেলেও বর্তমান বাস্তবতায় তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটাধিকার রক্ষায় জীবন দিতেও প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূর, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদসহ ১১–দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…