এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

    ভৈরবে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাদেক মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


    নিহত সাদেক মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের বরহী বাড়ির বাসিন্দা।


    প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় যানজট ছিল। ওই বৃদ্ধ নূরানী মসজিদের বিপরীত পাশে সড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে ছিলেন। যানজটে ট্রাকসহ অন্যান্য যানবাহনগুলো তখন স্থির ছিল। বৃদ্ধ লোকটি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ একটি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকচালক বিষয়টি বুঝতে না পারায় গাড়ি চালিয়ে দেন এবং ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।


    ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিলেট থেকে ঢাকাগামী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৪২০২) জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।


    তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ভৈরব হাইওয়ে থানার মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…