এইমাত্র
  • আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
  • মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
  • এবার পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া
  • প্যারিসে মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি
  • প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
  • ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার
  • কারাবন্দি সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা
  • ৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
  • নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচন ঘিরে সালথায় সেনা-পুলিশের যৌথ মহড়া

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

    নির্বাচন ঘিরে সালথায় সেনা-পুলিশের যৌথ মহড়া

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নেয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এই মহড়া পরিচালিত হয়। সালথা বাজার থেকে শুরু করে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারা বিভিন্ন ভোটকেন্দ্র ও জনসমাগমস্থল পরিদর্শন করেন।

    মহড়াকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তাদের কঠোর অবস্থানের কথা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর পেট্রোল টিম মোতায়েন করা হয়। এই মহড়া ও টহলের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

    মহড়ায় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এবং নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো. রাকিবুল ইসলামসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    মহড়া চলাকালে সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এ লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কেউ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

    সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা কার্যক্রম অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।”

    মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…