এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৩৯ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার। তবে তাদের নাগরিকত্ব এখনো প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।


    ইয়াজদ শহরের পুলিশ প্রধান আহমাদ নেগাহবান বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তারা বিশৃঙ্খলাকারীদের সংগঠিত করা, উসকানি দেওয়া ও দিকনির্দেশনায় জড়িত ছিলেন। কিছু ক্ষেত্রে তারা দেশের বাইরে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন।


    আহমাদ নেগাহবান আরো বলেন, সাম্প্রতিক দাঙ্গাকারীদের সঙ্গে সম্পর্কিত মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব অস্থিরতায় গ্রেপ্তার হওয়া ১৩৯ জনই বিদেশি নাগরিক।


    ইরানে অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়।পরবর্তী সময়ে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।


    তেহরান স্বীকার করেছে, এ অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষের মারা গেছে। তবে তাদের দাবি, নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। সরকার এই সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বা ‘দাঙ্গা’ বলে বর্ণনা করেছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…