এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে ৬টি জাল ব্যালট সিলসহ প্রেস মালিক আটক

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    লক্ষ্মীপুরে ৬টি জাল ব্যালট সিলসহ প্রেস মালিক আটক

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের 'মারইয়াম প্রেস' থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং ওই প্রেসের স্বত্বাধিকারী।


    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি জাল সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিলগুলোসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করে সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।


    আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এই অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।


    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, “কোনোভাবেই ব্যক্তিগত প্রেসে ভোটের সিল বানানো যাবে না, এটি সম্পূর্ণ অবৈধ। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”


    অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…