এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে বলে সোমবার সামরিক সূত্র জানায়। এ খবর জানিয়েছে আনাদোলু।


    ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রবিবার মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক এবং ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে অনুষ্ঠিত এই মহড়াটি ছিল লোহিত সাগর এলাকায় ইসরায়েলি নৌবাহিনী ও মার্কিন পঞ্চম নৌবহরের মধ্যে চলমান সহযোগিতার অংশ।


    বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন ডেস্ট্রয়ারটি পূর্বপরিকল্পিত ও নিয়মিত সফরের অংশ হিসেবে এবং দুই নৌবাহিনী ও নিজ নিজ সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত ও ঘনিষ্ঠ সহযোগিতার কাঠামোর আওতায় ইলাত বন্দরে নোঙর করে।


    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই মহড়াকে নিয়মিত সামুদ্রিক মহড়া হিসেবে উল্লেখ করেছে।


    সেন্টকম এক বিবৃতিতে জানায়, এই যৌথ প্রশিক্ষণ মার্কিন পঞ্চম নৌবহর ও ইসরায়েলি নৌবাহিনীর মধ্যে শক্তিশালী সামরিক অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়েছে।


    এই মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসরের নেতৃত্বে আরব ও আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর চেষ্টা চলছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…