এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে প্রার্থীদের সঙ্গে সেনাবাহিনী রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

    খাগড়াছড়িতে প্রার্থীদের সঙ্গে সেনাবাহিনী রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

    খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রিজিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


    রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই জনগণের ভোটাধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।” তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং সহিংসতা, ভয়ভীতি ও অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।


    তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরপেক্ষভাবে মাঠে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন। সভায় প্রার্থীরা বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…