এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দীঘিনালা সেনা জোনের উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

    দীঘিনালা সেনা জোনের উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

    খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা ও মানবিক সামগ্রী বিতরণ করা হয়েছে।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোন সদরে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আল-আমিন।


    অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জোন অধিনায়ক উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।


    তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


    এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, জোন অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কিউএম শেখ সাব্বির আহমেদসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…