এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

    আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন গুইমারা সেক্টরের ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গত ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জনগণের মধ্যে আস্থা বাড়াতে বিজিবির পক্ষ থেকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।


    সীমান্ত সুরক্ষার পাশাপাশি সারাদেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন রয়েছে। গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন দুই জেলার সাতটি উপজেলায় ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে টহল ও চেকপোস্ট জোরদার করেছে, যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধ করা যায়।


    মোতায়েনকৃত সদস্যরা পাঁচ মাসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বডি ওর্ন ক্যামেরা, ড্রোন, রায়ট কন্ট্রোল সরঞ্জাম, র‍্যাপিড অ্যাকশন টিম (Rapid Action Team) ও কে-নাইন (K-9) স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্গম কেন্দ্রের সহায়তায় হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…