এইমাত্র
  • আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
  • মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
  • এবার পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া
  • প্যারিসে মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি
  • প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
  • ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার
  • কারাবন্দি সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা
  • ৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
  • নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শিবপুরে হারানো আসন পুনরুদ্ধারে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    শিবপুরে হারানো আসন পুনরুদ্ধারে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনটি একসময় বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়া ধানের শীষ প্রতীকে এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনে গত কয়েকটি নির্বাচনে আসনটি হাতছাড়া হওয়ায় এবার তা পুনরুদ্ধারে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। নির্বাচনকে সামনে রেখে পুনরায় আসনটিতে বিজয় অর্জন করতে মঞ্জুর এলাহীর নেতৃত্বে সকল নেতাকর্মী একযোগে মাঠে কাজ করছেন।

    দীর্ঘদিন ধরে শিবপুরের রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আস্থার প্রতীক হয়ে উঠেছেন মঞ্জুর এলাহী। বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলে তিনি অসংখ্যবার জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গত কয়েক মাস ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত উঠান বৈঠক, পথসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই নিরলস তৎপরতায় ঝিমিয়ে পড়া তৃণমূলের নেতাকর্মীরা ফের চাঙ্গা হয়ে উঠেছেন। সম্প্রতি শিবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার সমর্থনে আয়োজিত বিশাল জনসভাগুলো জানান দিচ্ছে—জনপ্রিয়তায় তিনি এখন শীর্ষে রয়েছেন। সাধারণ মানুষের এই সাড়াজাগানো অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মঞ্জুর এলাহীর ব্যক্তিগত ইমেজ এবং দলীয় ঐক্য শিবপুরে বিএনপির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। দল-মত নির্বিশেষে মঞ্জুর এলাহীর সামাজিক ও জনবান্ধব কাজ সাধারণ ভোটারদের কাছে তাকে আস্থার প্রতীক করে তুলেছে। অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একতাবদ্ধ বিএনপি নির্বাচনী মাঠে নামলে আসনটি পুনরুদ্ধার করা অনেকটা সহজ হবে।

    তবে নির্বাচনী মাঠে মঞ্জুর এলাহীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে স্বতন্ত্র প্রার্থীদের শক্তিশালী অবস্থান এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রভাব। তা সত্ত্বেও সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি পুরনো আবেগ এবং বর্তমান প্রেক্ষাপটে মঞ্জুর এলাহীর গ্রহণযোগ্যতা তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

    গণসংযোগ চলাকালে এক উঠান বৈঠকে মঞ্জুর এলাহী বলেন, “শিবপুর সবসময়ই ধানের শীষের ঘাঁটি ছিল এবং আছে। সাধারণ মানুষ বর্তমান দুঃশাসন থেকে মুক্তি ও পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকি, তবে ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।”

    নির্বাচন সন্নিকটে আসায় প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে। ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রত্যাশার বাণী নিয়ে ঘুরছেন প্রার্থী ও সমর্থকরা। সব মিলিয়ে শিবপুরের রাজনীতির মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, আসন্ন ১২ তারিখ মঞ্জুর এলাহীর এই ব্যাপক গণসংযোগ ভোটের বাক্সে কতটা সফল প্রতিফলন ঘটায়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…