এইমাত্র
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক ধানের শীষের স্লোগান, দাবি প্রধান শিক্ষকের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক ধানের শীষের স্লোগান, দাবি প্রধান শিক্ষকের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দীনের আগমনকে কেন্দ্র করে একটি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।


    ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সরকারি শিক্ষক আতাউর রহমান বকুল একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিতে নির্দেশ দেন শিক্ষার্থীদের। এ সময় সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের বিএনপি প্রার্থীর নামে স্লোগান দিতে বলা হচ্ছে। এসময় শিক্ষার্থীরা ‘জালাল ভাইয়ের আগমন’ ‘শুভেচ্ছা ও স্বাগতম, ‘তারুণ্যের প্রথম ভোট’ ‘ধানের শীষের পক্ষে হোক’'আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভাট দিতাম' ‘ভোট দিবো কিসে ধানের শীষেসহ নানা স্লোগান দিতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। 


    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন‍্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’


    এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইন উদ্দিন বলেন, আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়ার জন্য প্রস্তুতি নিতাছি এই মুহূর্তে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন ভোট চাওয়ার জন্য আমাদের স্কুলে আসে। আমাদের কেউ তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। 


    তিনি আরও বলেন, ওই সময় আমিও স্কুলে ছিলাম না বাহিরে গিয়েছিলাম এসে শুনি স্কুলে ছাত্র ছাত্রীদের কাছে ভোট চাইছে। এই পর্যন্ত আমি জানি। আর শিক্ষার্থীদের বলা হয়েছে ধানের শীষে ভোট দিন’ এমন স্লোগান দিতে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…