এইমাত্র
  • জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
  • ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
  • পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত
  • জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
  • শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
  • ২০ বছর পর আজ বরিশাল আসছেন তারেক রহমান
  • আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
  • মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
  • এবার পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

    তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম


    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। প্রায় দুই দশক পর প্রিয় নেতাকে একনজর দেখতে তৃনমূল নেতাকর্মীদের যেন আগ্রহের শেষ নেই। 



    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার যোগে কয়েক হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। 


    এর আগে, মঙ্গলবার রাতে চরফ্যাশনের ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২টি, লালমোহন থেকে ২টি, মনপুরা থেকে ১টি লঞ্চ যোগে কয়েক হাজার নেতাকর্মীসহ জেলার অন্যান্য উপজেলা থেকে নিজ উদ্যোগেও অনেককে বরিশাল যেতে দেখা গেছে।  

    এছাড়াও একই দিন বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।


    সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে তারেক রহমানের জনসভায় যোগ দিতে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার যোগে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আমরা বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছি। একই লঞ্চে আবার ভোলায় ফিরবেন বলে জানান তিনি।


    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুক কবির সোপান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছেন। ভোলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানের সমাবেশে যোগ দিবেন। ব্যাক্তি উদ্যোগে ও দলীয়ভাবে নেতাকর্মীরা বরিশাল যাচ্ছেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…