এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

    থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

    রোবোটিক্স প্রতিযোগিতায় একের পর এক আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন চুয়াডাঙ্গার দর্শনা এলাকার তরুণ বিজ্ঞানী মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ। সর্বশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।


    গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬’–এর আন্তর্জাতিক পর্বে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল স্বর্ণপদক অর্জন করে। এই দলের সদস্য হিসেবে রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে স্বর্ণপদক পান জিহাদ।


    বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়। জিহাদ ওই ক্লাবের প্রতিষ্ঠাতা।


    বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি মালয়েশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ডসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে।


    এই বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন করে মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক।


    বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।


    আন্তর্জাতিক এই সাফল্যে চুয়াডাঙ্গাসহ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…