এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

    পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।


    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ইশতেহার ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক আবু তালেব মণ্ডল নিজেই ইশতেহার পাঠ করেন।


    ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়ার অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রেলগেটে আন্ডারপাস নির্মাণ, বিমানবন্দর চালু করা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আটঘরিয়ায় আধুনিক কৃষি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, ঈশ্বরদী–আটঘরিয়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা।


    এ ছাড়া দুই উপজেলায় খেলাধুলার জন্য আধুনিক মানের স্টেডিয়াম ও মাঠ নির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থা চালু, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণ, মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহারে এসবসহ মোট ৪৮ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।


    মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।


    পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব গোলাম রাব্বানী জোবায়ের খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজম খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…