এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

    ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে ২ ব্রিটিশ নাগরিকের ‘পর্যটক ভিসা’ বাতিল করেছে ভারত। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটি। খবর এনডিটিভির


    প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির বিভিন্ন শহরে ইসরাইলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।


    ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে, ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে।


    বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।


    ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উভয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়। 


    এনডিটিভি জানিয়েছে, এমন ক্ষেত্রে ভারত সরকার চাইলে বিদেশি ওই নাগরিকদের নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের আদেশও শোনাতে পারতেন। তবে ওই দম্পতি কি বলছে, তা প্রতিবেদনে উল্লেখ করেনি এনডিটিভি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…