এইমাত্র
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানের জনসভা সফল করতে হাকিমপুরে বিএনপির বিশাল মিছিল

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    তারেক রহমানের জনসভা সফল করতে হাকিমপুরে বিএনপির বিশাল মিছিল

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের বিরামপুরে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই সফর ও পথসভা সফল করতে হিলিতে (হাকিমপুর) বিশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বন্দরের চারমাথা মোড় থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলটি ‘লাগারে লাগা ধান লাগা’ স্লোগানে মুখরিত ছিল।

    সংক্ষিপ্ত বক্তব্যে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, “দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্বাচনী পথসভায় আমাদের নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।” তিনি আরও বলেন, ডা. জাহিদ হোসেন এই এলাকাকে স্বাস্থ্যসেবার মডেলে পরিণত করেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাঁকে জয়ী করার আহ্বান জানান তিনি।

    এদিকে, তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন করতে আজ রাত সাড়ে আটটায় বিরামপুরে পৌঁছানোর কথা রয়েছে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

    মিছিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহীন, মো. এরফান আলী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহ্বায়ক আরমান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও রাহুল হোসেনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…