এইমাত্র
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

    সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


    নিহত বীর মুক্তিযোদ্ধার নাম চাঁদ মিয়া সরকার (৭০)। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তার বাড়ি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামে। তিনি বানিজ উদ্দিন সরকারের ছেলে।


    শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, লোহার পাইপবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত (করিমন) যানকে ওভারটেক করার সময় ব্যাটারিচালিত অটোভ্যানটি উল্টে যায়। এ সময় অটোভ্যানের যাত্রী চাঁদ মিয়া সরকার লোহার পাইপের সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।


    দুর্ঘটনায় আহত অটোভ্যানের চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…