এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

    সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

    সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে রঙিন পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে দুই কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।


    সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি মোজদার হোসেনকে দুই হাজার টাকা এবং একই অপরাধে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


    এ ছাড়া অভিযানের সময় বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে অবৈধভাবে টাঙানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। অভিযানে বিজিবি, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…