এইমাত্র
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

    ভোলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

    ভোলা-২ আসনের দৌলতখান উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্নাচনী প্রচারণা ও গণসংযোগের সময় নারী কর্মীদের বাধা ও হেনস্তার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে নারীদের হেনস্তার অভিযোগ করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতখান উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে কয়েকজন আমাদের নারী কর্মীদের গালিগালাজ, হেনস্তা এবং নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়। তারা বিভিন্ন রকম কটুক্তি মূলক আচরণ করেন।

    তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনি মাঠে তাদের জনসমর্থন হারিয়ে ভয়ভীতি ও সহিংসতার পথ বেছে নিয়েছেন। এসময় তিনি প্রশাসনের কাছে নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সব প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগের পরিবেশ নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানান।

    সংবাদ সম্মেলনে দৌলতখান উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুমকুম আক্তারসহ মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…