এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই: এটিএম আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

    জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই: এটিএম আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে উৎসর্গ করাই তাঁর একমাত্র অঙ্গীকার। 

    তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের দমন-পীড়নের শিকার হয়ে আমি টানা ১৪ বছর বিনা কারণে কারাবরণ করেছি। এই দীর্ঘ সময় আমাকে অমানবিক নির্যাতন, অবিচার ও অবহেলার মধ্য দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাঁটাতে হয়েছে। ডান্ডাবেরি পরে রাখা হয়েছিল আমাকে। ১৪ টি মামলা চাপানো হয়েছিল আমার বিরুদ্ধে। এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে মহান আল্লাহর অশেষ রহমতে আজ সব ষড়যন্ত্র ও অবিচারের অবসান ঘটেছে। কিন্তু ২৪ এর জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমার স্থাবর-অস্থাবর সব সম্পদ যা ছিল তা আল্লাহর পথে দান করে দিয়েছি। জীবনে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। বাকি জীবন আপনাদের খেদমত ও জনগণের কল্যাণেই উৎসর্গ করবো।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার কবলে ছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসনের কোনো বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না এবং সকল নাগরিক ন্যায়বিচার পাবে।

    সয়ার ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা জামায়াতে সুরা পরিষদ সদস্য আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, মো. ইয়াকুব আলী ও প্রভাষক আমিনুল ইসলাম। 

    এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম দূর করা সম্ভব। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই। তারা উপস্থিত জনতার প্রতি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। 

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…