এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরের বড়াইগ্রামে নারী কর্মীদের হেনস্তা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

    নাটোরের বড়াইগ্রামে নারী কর্মীদের হেনস্তা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

    নাটোরের বড়াইগ্রামে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এনসিপির নারীনেত্রীসহ মহিলা কর্মীদের হেনস্তা এবং নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

    শুক্রবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে বনপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের নেতারা এই অভিযোগ করেন। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসার ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমায়ন কবীর। এ সময় উপস্থিত ছিলেন হেনস্তার শিকার এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির জেলা সদস্য সচিব শারমিন আক্তার, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি ক্বারী মাওলানা ওমর ফারুক, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আমীর হামজা, জেলা সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী তাহাস, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শিহাব উদ্দিন নাটোরী ও জাতীয় ছাত্র শক্তির উপজেলা সদস্য সচিব নাঈম ইসলাম।

    সংবাদ সম্মেলনে নেতারা জানান, বৃহস্পতিবার দুপুরে এনসিপি নেত্রী শারমিন আক্তারের নেতৃত্বে ৭-৮ জন নারী কর্মী উপজেলার শ্রীখন্ডি গির্জা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় ‘ধানের শীষ’ প্রতীকের প্রচার স্টিকার ও ছোট ব্যানার লাগানো দুটি মোটরসাইকেলে ৪-৫ জন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তারা নিজেদের ধানের শীষের কর্মী দাবি করে নারী কর্মীদের প্রচারণায় বাধা দেন এবং হুমকি ও গালিগালাজ করেন। নিরাপত্তাহীনতার কারণে কর্মীরা সেখান থেকে চলে যেতে বাধ্য হন।

    এদিকে, বৃহস্পতিবার রাতে কে বা কারা বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন ১১ দলের নেতারা।

    বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…