এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনের প্রাক্কালে মেঘনায় অবৈধ মোটরসাইকেলের দাপট, নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

    নির্বাচনের প্রাক্কালে মেঘনায় অবৈধ মোটরসাইকেলের দাপট, নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় ফিটনেসবিহীন ও অবৈধ মোটরসাইকেলের দৌরাত্ম্য উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কার্যকর ভ্রাম্যমাণ আদালতের অনুপস্থিতিতে পুরো উপজেলাজুড়েই সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কিশোর-যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যাচ্ছে। এদের অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কিংবা বৈধ কাগজপত্র।

    দীর্ঘ এক বছর পর গত ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার মানিকারচর ও টিএনটি মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় তিনটি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের বিচ্ছিন্ন ও নামমাত্র অভিযান বাস্তব পরিস্থিতির তুলনায় একেবারেই নগণ্য। স্থানীয়দের অভিযোগ, উপজেলার অসংখ্য মোটরসাইকেলের বৈধ কাগজপত্র নেই। এর ওপর অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গতি ও একাধিক যাত্রী বহনের প্রবণতায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। নিয়মিত তদারকি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব বলে মনে করছেন তারা।

    সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রাজনৈতিক পরিচয়ধারী অনেক নেতাকর্মীও নিয়ম ভেঙে মোটরসাইকেল চালাচ্ছেন। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করেন সচেতন মহল। তাদের মতে, নামমাত্র জরিমানা সমস্যার সমাধান না করে উল্টো নিয়ম ভাঙার প্রবণতাকে উৎসাহ দিচ্ছে।

    চন্দনপুর এলাকার বাসিন্দা ও বড় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আওলাদ হোসেন বলেন, “প্রায়ই দেখি অপ্রাপ্তবয়স্ক ছেলেরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছে। তাদের কারও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো বয়স হয়নি। প্রশাসন নিয়মিত নজরদারি না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

    এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সঙ্গে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে বলেন। অফিসের সময়ের পর ব্যক্তিগত কারণে বক্তব্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান। তবে জরুরি প্রয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

    উপজেলা প্রশাসনের সরাসরি সংশ্লিষ্টতা থাকায় এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…