এইমাত্র
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • অনেকেই প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুল বলছেন: আসিফ মাহমুদ
  • পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
  • কুমিল্লায় ৯৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • ৪ উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

    কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও চালককে আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। ফলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    কোনাবাড়ী–নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…