এইমাত্র
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পটুয়াখালী-২

    বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

    বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

    বাউফলের সকাল শুরু হয় নদীর হাওয়া আর বাজারের কোলাহলে। চায়ের দোকানে বসে কেউ হিসাব কষেন ধানের শীষের, কেউ দাঁড়িপাল্লার। আর প্রায় প্রতিটি আলোচনার শেষ গিয়ে ঠেকে এক জায়গায়—বগা সেতু হবে তো?

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমে উঠেছে ভোটের মাঠ। আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

    গ্রামের অলিগলি থেকে শুরু করে হাটবাজার, ইউনিয়ন পরিষদের সামনে কিংবা নদীর ঘাট—সবখানেই এখন ভোটের উত্তাপ। পোস্টার, মাইকিং আর গণসংযোগে সরগরম জনপদ। তবে মানুষের মুখে মুখে ঘুরছে শুধু প্রতীক নয়, ঘুরছে উন্নয়ন আর দীর্ঘ অপেক্ষার গল্পও।

    বাউফলের মানুষ বলছেন, প্রতিশ্রুতির তালিকা বড় হলেও সবচেয়ে বড় দাবি যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে বগা সেতু নির্মাণ যেন এই নির্বাচনের প্রধান ইস্যু হয়ে উঠেছে।

    কালাইয়া বাজারের ব্যবসায়ী রফিক হাওলাদার বলেন, “বছরের পর বছর শুনি সেতু হবে। নির্বাচন এলেই সবাই বলে আগে বগা সেতু। কিন্তু ভোট শেষ হলে আর খবর থাকে না।”

    এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মাঠে আছেন ডা. শফিকুল ইসলাম মাসুদ।

    এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. মালেক আনোয়ারী এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের হাবিবুর রহমানও নির্বাচনী দৌড়ে রয়েছেন।

    নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

    ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বাউফল উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৫টি।

    উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম তালুকদার বাউফলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত নাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়ে তিনি ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ স ম ফিরোজকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

    তিনি বলেন, “ধানের শীষ জয়ী হলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বগা সেতু অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।”

    অন্যদিকে জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদকে ঘিরেও এলাকায় তৈরি হয়েছে আলাদা আলোচনা। দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ভোটারদের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন বলে মত স্থানীয়দের।

    একাধিক জনসভায় তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে এমপির জন্য সরকারি বরাদ্দ জমি ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। পাশাপাশি ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, “ডা. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। বগা সেতুসহ বগা-কালাইয়া বন্দর পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোট চাইছি।”

    বাউফলের সাধারণ ভোটাররা বলছেন, এবার তারা প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজ দেখতে চান।

    নদীপাড়ের এক বৃদ্ধ ভোটার বললেন, “আমরা কারও দল দেখি না, কাজ দেখি। ভোট দিমু, কিন্তু কথা রাখে এমন মানুষরে দিমু।”

    সব মিলিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে দিন দিন। ভোটের ফল যেদিকেই যাক, বগা সেতুর স্বপ্ন আর যোগাযোগ উন্নয়নই এবার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হয়ে উঠেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…