এইমাত্র
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

    পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
    ছবি: সংগৃহীত

    অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে দেওয়ায় পাকিস্তান থেকে বাংলাদেশ মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে। 

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

    প্রতিবেদনে তারা বলেছে, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের ২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য জিনিসপত্র তৈরির বিষয়টি স্বচক্ষে দেখেছেন।

    পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

    সেখানকার প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং রেলওয়ের চলমান প্রজেক্ট নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলকে অবহিত করেন। এছাড়া ওয়ার্কশপের কাজকর্ম নিয়ে তৈরি একটি ছোট প্রামাণ্যচিত্র তাদের দেখানো হয়।

    পরবর্তীতে তাদের মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সম্পর্কে অবহিত করা হয়।

    বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, তাদের এ সফর বাংলাদেশ ও পাকিস্তানের শক্তিশালী সম্পর্ককে প্রকাশ করেছে।

    পাকিস্তান রেলওয়ে এখন ৪টি দেশে— শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

    পাক রেলওয়ের কর্মকর্তা খালিলি জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে। সেখানে তারা প্রযুক্তিগত বিস্তারিত তথ্য জানবেন।

    সংবাদমাধ্যম ডনকে তিনি বলেছেন, “বাংলাদেশ ওয়াগন ও বগি কেনা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করছে। কিন্তু এরমধ্যে ঢাকা আমাদের প্রতি আগ্রহ দেখিয়েছে।”

    পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। তিনি বলেছেন, এতে উভয়ই লাভবান হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…