এইমাত্র
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • অনেকেই প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুল বলছেন: আসিফ মাহমুদ
  • পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
  • কুমিল্লায় ৯৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • ৪ উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনী নিরাপত্তায় সদরপুরে যৌথ বাহিনীর টহল শুরু

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

    নির্বাচনী নিরাপত্তায় সদরপুরে যৌথ বাহিনীর টহল শুরু

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা টহল ও মহড়া কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সদরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচন-সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

    নির্বাচনকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও যানজট এড়াতে শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে যৌথ বাহিনীর এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

    এছাড়া ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…