এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

    আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
    সংগৃহীত ছবি

    জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তারা তাড়া করেছে ১৩ বল বাকি থাকতে। হাতে ছিল ৫ উইকেট। বিশ্বকাপে এর আগে ১৭০ রানের বেশি তাড়া করে কখনো জেতেনি নিউজিল্যান্ড।

    টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান। দলের পক্ষে গুলবাদিন নাইব করেন ৬৩ রান। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। সেদিকউল্লাহ আতাল করেন ২৯ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ২৭ রান। আজমতউল্লাহ ওমরজাই ও নাজিবুল্লাহ রাসুলিও প্রয়োজনীয় রান যোগ করেন। 

    নিউজিল্যান্ডের বোলিংয়ে লকি ফার্গুসন নেন ২ উইকেট। রাচিন রবীন্দ্র একটি উইকেট শিকার করেন এবং দেন কম রান। শুরুতে আফগানরা ভালো অবস্থায় থাকলেও শেষ দিকে দ্রুত উইকেট হারায়।

    লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা সহজ ছিল না। নতুন বলে মুজিব উর রহমান দুই উইকেট তুলে নেন। ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র দুজনই বোল্ড হন। এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে আফগানিস্তানকে ভালো অবস্থায় এনে দেন মুজিব।

    এরপর ম্যাচ ঘুরিয়ে দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭৪ রানের জুটি। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হন। তাকে ফিরিয়ে আফগানিস্তান কিছুটা আশায় ফিরেছিল। তবে সেইফার্ট ছিলেন দারুণ ছন্দে। নবীর এক ওভারে ছক্কা ও চার মেরে তিনি পৌঁছান ফিফটিতে। ওই ওভারেই আউট হন তিনি। ৬৫ রান করে ফেরেন এই ব্যাটসম্যান।

    শেষ দিকে মিচেল ও মার্ক চ্যাপম্যান শান্ত মাথায় ম্যাচ শেষ করেন। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…