এইমাত্র
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম

    ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
    ছবি: সংগৃহীত

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই- কে সংস্কার চায়, আর কে চায় না।”

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি বলেন, “আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই- তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”

    হিন্দুদের তিনি বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।”

    ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আর মাত্র তিনদিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।”

    তিনি বলেন, “এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নেই।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…