এইমাত্র
  • নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচিত হলে দেশের উন্নয়নের তালিকায় টাঙ্গাইল থাকবে এক নম্বরে: টুকু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

    নির্বাচিত হলে দেশের উন্নয়নের তালিকায় টাঙ্গাইল থাকবে এক নম্বরে: টুকু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের উন্নয়নের তালিকায় টাঙ্গাইল জেলা এক নম্বরে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

    সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঢাকার পাশের গাজীপুর ইতোমধ্যে সিটি কর্পোরেশনের আওতায় এসে উন্নত হয়েছে। টাঙ্গাইলকেও আধুনিক ও পরিকল্পিত শহরে পরিণত করতে হলে সিটি কর্পোরেশনে উন্নীত করা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

    তিনি আরও বলেন, আমি যে প্রতীকে নির্বাচন করছি, সেটি শুধু আমার নয় এটি দেশের মানুষের প্রতীক। হৃদয়ের প্রতীক ধানের শীষ, যা দেখলে মানুষের অন্তর জুড়িয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর এই প্রতীকে ভোট দেওয়ার সুযোগ এসেছে। সঠিক ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

    করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি সাদত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ জাদিদুল হক জাদিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…