এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
    ছবি: সংগৃহীত

    নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি)  ইসিবি চত্বরে বিকেল সাড়ে ৩টার পর পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। 

    তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করবে না।

    ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

    তারেক রহমান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। 

    ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, আবারও বিনীত অনুরোধে করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…