এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে বিএনপি-জামায়াতের পৃথক সংঘর্ষ, আহত ৪

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

    বাউফলে বিএনপি-জামায়াতের পৃথক সংঘর্ষ, আহত ৪

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে পৃথক দুটি সংঘর্ষে উভয় পক্ষের চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।

    অপরদিকে, একটি দোকান থেকে দুটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধারের ঘটনায় সোহেল (২৫) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এবং মধ্যরাতে কেশবপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।


    আহতরা হলেন—কালাইয়া ইউনিয়নের রায়হান (১৭) ও ফারুক হাওলাদার (৪৫) এবং কেশবপুর ইউনিয়নের নাইম (২৯) ও সাঈদ (৩১)। এদের মধ্যে রায়হান ও ফারুকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে জামায়াতের একটি প্রচার মিছিল চলাকালে এক বিএনপি সমর্থক 'ধানের শীষ' প্রতীকের স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে উভয় দলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রায়হান নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় একটি দোকান থেকে দুটি রামদা উদ্ধার করা হয় এবং দোকানমালিক সোহেলকে আটক করে যৌথ বাহিনী।


    এই ঘটনার জেরে একই এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ফারুক হাওলাদার নামের এক জামায়াত সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। জামায়াত নেতাদের অভিযোগ, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয়েছে।


    অভিযোগ অস্বীকার করে গাজী গিয়াস বলেন, “জামায়াত সমর্থকরা মিছিল সহকারে এসে হঠাৎ আমাদের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ছাত্রদল নেতা রায়হানকে কুপিয়ে জখম করে। ফারুক হাওলাদারের ওপর হামলার ঘটনার সাথে আমি জড়িত নই, এ বিষয়ে আমি কিছুই জানি না।”


    আটক দোকানি সোহেল দাবি করেন, তার কাছে কোনো অস্ত্র পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের সময় কেউ তার নজর এড়িয়ে দোকানে রামদা রেখে যেতে পারে।


    এদিকে, মধ্যরাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাঈদ ও নাইম নামের দুই জামায়াত সমর্থককে মারধর করার খবর পাওয়া গেছে। জামায়াত সমর্থক শাহীন বলেন, “আমরা নির্বাচনী ক্যাম্পের কাছেও যাইনি। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আমাদের কর্মীদের ওপর বিএনপির লোকজন হামলা চালিয়েছে।”


    এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) বলেন, “ঘটনাগুলো আমাদের নজরে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…