এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

    ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

    আগামী দিনে দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে এবং দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে আস্থা রাখছেন বিভিন্ন ঘরানার আলেমরা। 

    আজ মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম।

    বিবৃতিতে তিনি বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনলাইন-অফলাইনে জামায়াত-শিবিরের উগ্রতা এবং জাতীয় নেতৃবৃন্দ, দেশের সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমদের বিরুদ্ধে মারাত্মক বিষোদগার ও নেগেটিভ মন্তব্য করে আসছে। এ ছাড়া জামায়াত সাধারণ জনগণের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করলেও রাষ্ট্রীয় এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করছে ‘ এ জন্য জামায়াত জোটের প্রার্থীদের ভোট না দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষকে সমর্থন জানান বিভিন্ন ঘরানার আলেমরা।

    তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন। 

    তিনি আরো বলেন, ‘যারা বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ফুলতলী দরবার, ছারছিনার দরবার, মাইজভান্ডার দরবার, জৈনপুরের দরবারে পীর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, ঢালকানগর পীর সাহেব শায়েখ আব্দুল মতিন ও মুফতি জাফর আহমদ, মুফতি মনসুরুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দুই অংশ।

    এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ভারতের প্রেসক্রিপশন দেশে বাস্তবায়ন করার দরুন দেশের এই দুরবস্থা তৈরি হয়েছিল। আর জামায়াত মাত্র দেড় বছরে আমেরিকার প্রেসক্রিপশনে ইতিমধ্যে এর চেয়েও বেশি দুরবস্থা তৈরি করে ফেলেছে।

    দেশে মারাত্মক অস্থিরতা তারা পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। দেশের সিনিয়র রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের উগ্র ও আগ্রাসী আচরণে দেশের সাধারণ জনগণ চরম আতঙ্কিত। তাই আগামী দিনের বাংলাদেশকে জামায়াতের খারেজি ফেতনা থেকে বাঁচাতে দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন।’

    তিনি আরো বলেন, ‘আগামী দিনে বাংলাদেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আনতে ও বজায় রাখতে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…