চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই ব্যাটারি চালিত রিক্সা চালকের নিথর দেহ পড়ে আছে রিক্সার পাশে।নিহত রিকশাচালকের নাম মোহাম্মদ জোবায়ের হোসেন (৩০) প্রকাশ বাচা মিয়া। সে সীতাকুণ্ড পৌরসভাধীন মৌলভীপাড়া এলাকার এলাকার নেছার আহমদের ছেলে।
মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা হাসপাতালে বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে এই রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ টিম ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। সে তিন সন্তানের জনক বলে স্থানীয়রা জানিয়েছে।
সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত রিক্সা চালক বিএনপির কর্মি দাবি করেন। তিনি বলেন, তিন সন্তানের রিক্সা চালক বাচা মিয়া খুবেই গবীর পরিবারের সন্তান। কয়েকমাস ধরে পারিবারিক সমস্যাও ছিলো তার। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।
নাম প্রকাশের অনিচ্ছু স্থানীয় এক যুবক বলেন, তার স্ত্রী সাথে দীর্ঘদিন ধরে একজন পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছে। হয়তো স্ত্রীর পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে থবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ যেখানে পড়ে আছে তার পাশেই তার রিক্সাটি রযেছে। তদন্ত করে প্রকৃত ঘটনা বা তার পূর্ণাঙ্গ পরিচয় জানাবেন বলে জানান তিনি।
এফএস