এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

    ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

    নওগাঁর ধামইরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে জিহাদ হোসেন (১৮) নামে একজন চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৫টায় ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন কাশিপুর পাথরঘাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক উপজেলার বলরামপুর এলাকার জুয়েল হোসেনের ছেলে।

    স্থানীয় সুত্রে জানা যায়, নিহত জিহাদ হোসেন আগ্রাদ্বিগুন বাজার এলাকা থেকে ভটভটি নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে কাশিপুর পাথরঘাটা এলাকায় পৌছলে সে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফেলেন। সেখানে ভটভটির চাপায় সে গুরুত্বর ভাবে আহত হয়। আহত অবস্থায় সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…